এ বছর (২০২৩) এ যে দিন গুলোতে তাকবিরে তাশরিক পড়তে হবে।

তাকবিরে তাশরিক’ হলো মহান আল্লাহ তাআলার একত্ববাদের স্বীকৃতি ও প্রশংসা ঘোষণা। প্রতি হিজরি বছরের জিলহজ মাসের ৯ তারিখ ফজর নামাজ থেকে ১৩ তারিখ আসর নামাজ পর্যন্ত ২৩ ওয়াক্ত নামাজের পর তাকবিরে তাশরিক ১ বার পড়া ওয়াজিব।

এ বছর (2023) তাকবিরে তাশরিক পড়া শুরু হবে ২৮ জুন ফজরের সময় থেকে জুলাই মাসের ২ তারিখ আসর নামাজ পর্যন্ত

হজের মাস জিলহজের ৯-১৩ তারিখ পর্যন্ত এ ৫ দিন মোট ২৩ ওয়াক্ত ফরজ নামের পর তাকবিরে তাশরিক ১ বার পড়া ওয়াজিব বা আবশ্যক আমল।

অর্থাৎ ১৪৪৪ হিজরির জিলহজ মাস হিসেবে ২০২৩ সনের ২৮ জুন বুধবার ফজরের নামাজ থেকে তাকবিরে তাশরিক পড়া শুরু করতে হবে। ২ জুলাই রোববার আসরের নামাজ পর্যন্ত এ তাকবির পড়তে হবে।

জিলহজ মাসের এ পাঁচ দিন তাকবিরে তাশরিক পড়া ওয়াজিব। এছাড়াও প্রথম দশক জুড়ে বেশি বেশি তাকবির তাহলিল পড়ার দিকনির্দেশনা দিয়েছেন স্বয়ং বিশ্বনবি। হাদিসে এসেছে-

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, জিলহজ মাসের প্রথম দশকে তোমরা বেশি বেশি তাকবির (আল্লাহু আকবার), তাহলিল (লা ইলাহা ইল্লাল্লাহ) ও তাহমিদ (আলহামদুলিল্লাহ) বলবে।’ (মুসনাদে আহমাদ)

তাকবির, তাহলিল ও তাহমিদের এগুচ্ছ মালাকে তাকবিরে তাশরিক বলা হয়। মহান আল্লাহ তাআলার বড়ত্ব, প্রশংসা ও একত্ববাদের স্বীকৃতিতে ভরপুর এ তাকবির। জিলহজ মাসের ৯-১৩ তারিখ মোতাবেক ২৭ জুন মঙ্গলবার ফজরের পর থেকে ১ জুলাই আসর পর্যন্ত এ ২৩ ওয়াক্ত ফরজ নামাজের পর এ তাকবির পড়া ওয়াজিব।

তাকবিরে তাশরিক

اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ لَا إلَهَ إلَّا اللَّهُ وَاَللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ وَلِلَّهِ الْحَمْدُ

উচ্চারণ : ‘আল্লাহু আকবর, আল্লাহু আকবর; লা-ইলাহা ইল্লাল্লাহু; ওয়াল্লাহু আকবর, আল্লাহু আকবর; ওয়ালিল্লাহিল হামদ্।

অর্থ : ’আল্লাহ মহান, আল্লাহ মহান; আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই; আল্লাহ মহান, আল্লাহ মহান; সব প্রশংসা মহান আল্লাহ জন্য।’

কারা পড়বেন তাকবিরে তাশরিক?

প্র্যত্যেক প্রাপ্ত বয়স্ক নারী-পুরুষ, মুকিম-মুসাফির (স্থায়ী বাসিন্দা বা ভ্রমণকারী), গ্রামবাসী-শহরবাসী সবার জন্য একাকি কিংবা জামাআতে ফরজ নামাজ আদায়ের পর একবার তাকবিরে তাশরিক আদায় করা ওয়াজিব। তাই উল্লেখিত তারিখে প্রত্যেক ব্যক্তির জন্য নির্ধারিত সময়ে তাকবিরে তাশরিক পড়া জরুরি। হাদিসের নির্দেশনা অনুযায়ী জিলহজের প্রথম দশকে বেশি বেশি তাকবির-তাহলিল ও তাহমিদ পড়ার নির্দেশনা দিয়েছেন বিশ্বনবি। সব সময় তাকবির তাহলিল ও তাহমিদ পড়া মোস্তাহাব আমল।

সুতরাং আজ ২৮ জুলাই বুধবার ফজর নামাজ থেকে ২ জুলাই রোববার আসরের নামাজ পর্যন্ত এ ৫ দিনে মোট ২৩ ওয়াক্ত ফরজ নামাজের সালাম ফেরানোর পর তাকবিরে তাশরিক সবার জন্য ১ বার পড়া ওয়াজিব আর ৩ বার পড়া মুস্তাহাব।

আল্লাহতাআলা মুসলিম উম্মাহকে ২৩ ওয়াক্ত ফরজ নামাজের পর তাকবিরে তাশরিক পড়ার মাধ্যমে আল্লাহর বড়ত্ব, একত্ববাদের ঘোষণা ও প্রশংসা করে যথাযথ কৃতজ্ঞতা জ্ঞাপন করার তাওফিক দান করুন। আল্লাহ তাআলার ভালোবাসার ভাগিদার হওয়ার তাওফিক দান করুন। আমিন।

About the author

BlogSeba
Hello BlogSeba members, we have been writing articles on various topics since 2023. Thank you for being with us.

إرسال تعليق